Saturday, May 11, 2024

Whimsy

Double-channel video with twelve pieces of archival prints, 2023
Duration of video: One minute and five seconds
Solo Exhibition: Of Fragments
Curated by Sharmillie Rahman
Kalakendra, Lalmatia, Dhaka

 

‘Whimsy, a double channel video installation with prints to accompany, dramatizes the dismemberment of the human body recompensed by surfeit of concessional information disseminated by the mechanics of marketing and consumerism. Axing its primordial contacts with the world, the body is denuded of its vitality of movements and intentionality of actions, and eventually is reduced to the repetitive moves emulating that of a stringed puppet.'

- Sharmillie Rahman 
                                                           



Whimsy, double-channel video with archival prints, each print size: 11 x 8 in, solo exhibition 'Of Fragments'', Kalakendra, Dhaka, 2023, 
Photo courtesy: Sheik Nafi Hassan





Whimsy, archival prints, each print size:11 X 8 in





















Whimsy, video still





বায়না বয়ান

পলাশ ভট্টাচার্য্য

‘বায়না’, সিরিজটি নভেম্বর ২০২৩, ঢাকাস্থ কলাকেন্দ্রে ‘অংশ বিশেষ’ শিরোনামে আমার একক প্রদর্শণীতে স্থান পেয়েছিলো। এই কর্মকান্ডে ছিল ১২টি ডিজিটাল কোলাজের আর্কাইভাল প্রিন্টের সিরিজ ও ডাবল চ্যানেল ভিডিও চিত্রের সমন্বয়ে একটি স্থাপনা। প্রাথমিকভাবে, বিপণন এবং ভোগবাদের যান্ত্রিকতায় প্রচারিত তথ্যের প্রতি যে আকর্ষণ যাপিত জীবনে লক্ষ্য করা যায় তাকে ঘিরেই এই দৃশ্যকল্পের পরিকল্পনা করা হয়। যদিও এইখানে শৈশবের স্মৃতির একটা প্রভাব আছে, পাশাপাশি বাস্তবতার সাথে ব্যক্তিগত বিভিন্ন আগ্রহের একটি সাংঘর্ষিক সম্পর্ককে তুলে আনা হয়েছে। এখানে ব্যক্তিগত ইচ্ছে বা আগ্রহগুলোর অপূর্ণতা, এবং জেদের প্রতিক্রিয়াকে বিভিন্ন ফর্মে তুলে আনা হয়েছে। শারীরিক অঙ্গভঙ্গি, সাধারণ বস্তু এবং বাংলা ও ইংরেজি বিভিন্ন অক্ষরের বিন্যাস এই কোলাজগুলোতে করা হয়েছে। এই কাজটি করার সময় আমি কিছু নাটকীয়তার বিন্যাসে মানবদেহ ও তার চলাফেরার প্রাণশক্তি এবং কার্যকলাপের ইচ্ছাশক্তি থেকে বঞ্চিত হওয়ার উত্তেজনা, পাশাপাশি, মানুষের অবদমিত ধারণার আকারগুলোকেও বিভিন্ন আঙ্গিকে দেখেছিলাম। পরিশেষে পুরো বিন্যাসকে মনে হচ্ছিলো দেহটি বোধ হয় পুতুলের মতো এবং এটি কোনো এক সুতোর টানে জীবনজুড়ে নিয়ন্ত্রিত হয়।

The work is planned around the attraction of our lives to the information disseminated by the mechanics of marketing and consumerism. However, childhood memories also influence this work, along with the conflicting relationships between various personal interests and reality. Various forms shape personal desires, imperfections, and reactions to stubbornness here. These collages use physical gestures, common objects, and are composed of Bengali and English letters. The dramatic arrangement of the work contains the excitement of being deprived of the vitality and willpower of the human body and its dynamics, as well as the multidimensional expression of human repressed thoughts. Ultimately, the entire arrangement seems to be that the body is like a puppet, which is being controlled throughout life by the pull of some invisible thread.